বিএনপির তিন জ্যেষ্ঠ নেতা ও সরকারের মন্ত্রী ড. আব্দুল মঈন খান, আব্দুল আউয়াল মিন্টু ও মিজানুর রহমান মিনু হঠাত্ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে কিছুটা সুস্থতা অনুভব করায় গতকাল দুপুরের পর বাসায় ফিরেছেন আব্দুল আউয়াল মিন্টু। আব্দুল মঈন খান ও মিজানুর রহমান মিনুকে দেখতে ও শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং স্থায়ী কমিটির সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ও মন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিন নেতার পরিবারের সদস্য, দল ও সরকারের পক্ষ থেকে তাদের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
শিরোনাম
- দুই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক
- * * * *
- বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল সহায়ক এডু
- * * * *
- রংপুরে ‘শহীদ আবু সাঈদ’ হাসপাতালের কার্যক্রম শুরু
- * * * *
- যুক্তরাষ্ট্রে চলন্ত ট্রেন থেকে ২৭৫ কোটি টাকার মালামাল চুরি
- * * * *
- রামেক ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে লিমন-মাহবুবুল
- * * * *